দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) র্যাব-১২-এর সদর কোম্পানির অধিনায়ক মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বুধবার বিকেলে সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার মুসলিমনগর গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে রবিউল ইসলাম (৫৪) এবং মিলেরপাড় গ্রামের মৃত আসাদুল মেকারের ছেলে তহিদুল ইসলাম (৩৮)।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএম/